২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ সরকারি কারখানা লোকসানে

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ২৫টি লোকসানি শিল্প প্রতিষ্ঠান রয়েছে বলে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ২৫টি লোকসানি শিল্প প্রতিষ্ঠান রয়েছে বলে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন। তবে দেশে বর্তমানে রুগ্ন শিল্পের প্রকৃত সংখ্যা কিংবা পরিসংখ্যান শিল্প মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তিনি। মন্ত্রী বলেন, রুগ্ন শিল্পগুলোর তালিকা হালনাগাদে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন চেম্বারের সহায়তায় তারা এই তালিকা তৈরির কাজ করছে। টাস্কফোর্স এরই মধ্যে ব্যাক্তি মালিকানাধীন নন-টেক্সটাইল খাতের ২৬৪টি রুগ্ন শিল্প প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে বলে মন্ত্রী জানান। তিনি আরো জানান, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে কোনো আর্থিক সহযোগিতা দেওয়া হয় না। তবে পাঁচ অর্থবছরে (২০০৬-০৭ থেকে ২০১০-১১) নগদ সহায়তা হিসেবে আখচাষীদের ৩৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা দিয়েছে সরকার। গত দুই বছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ২৮০ জনকে নিয়োগ দিয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্তকর্তা ৭২ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ২০৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১২৫ ঘ.