২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এডিবির নতুন প্রধান তেরেসা খো

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির দক্ষিণ এশীয় নগর উন্নয়ন এবং জল বিভাগের পরিচালক তেরেসা খো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির দক্ষিণ এশীয় নগর উন্নয়ন এবং জল বিভাগের পরিচালক তেরেসা খো। গত ১২ জানুয়ারি অবসরে যাওয়া থেভাকুমার কান্দিয়াহের স্থলাভিষিক্ত হলেন এই নারী। বৃহস্পতিবার এডিবির এক বিবৃতিতে বলা হয়, আগামী ২২ ফেব্র“য়ারি তেরেজা খো তার নতুন পদে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ১৯৯৭ সাল থেকে এডিবির হয়ে কাজ করছেন খো। অবকাঠামো, নগর উন্নয়ন, বেসরকারি খাতের উন্নয়ন, সহ-আর্থিক ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্পের প্রক্রিয়া, বাস্তবায়ন ও তদারকির ওপর জোর দিয়ে এ অঞ্চলের উন্নয়ন ব্যাংকিংয়ে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। দক্ষিণ এশীয় নগর উন্নয়ন এবং জল বিভাগের পরিচালক হিসেবে তেরেসা খো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় বিভিন্ন নগরের পানি ও পয়ঃনিষ্কাশন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়া নিয়ে কাজ করেছেন। এই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নটরডেম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে øাতক ডিগ্রি নেওয়ার পর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। ম্যানিলাভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংক ১৯৬৬ সালের ২২ অগাস্ট প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক উন্নয়ন, টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সংহতি জোরদার করার মাধ্যমে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দারিদ্র্য কমাতে কাজ করছে এডিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/এএল/এসইউ/১৩৩৩ ঘ.