২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপির ভিত্তিতে রেলপথ স্থাপনের আহ্বান মন্ত্রীর

সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে কুমিল্লার লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সংযোগ রেলপথ স্থাপনে এগিয়ে আসতে বিজিএমইএ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে কুমিল্লার লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সংযোগ রেলপথ স্থাপনে এগিয়ে আসতে বিজিএমইএ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার এক বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন - বিজিএমইএ এর নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, এই সংযোগ রেলপথ স্থাপন করা হলে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে। এতে গার্মেন্টস পণ্যসহ মালামাল পরিবহনে ব্যয় কমবে। বিজিএমইএ এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বের প্রতিনিধি দলটি রেলভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সংযোগ রেলপথ স্থাপনে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “শুধু সরকারি ব্যবস্থাপনায় বা আর্থিক সঙ্গতি দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। পিপিপির ভিত্তিতে দ্রুত এ ধরণের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।” চট্টগ্রাম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) থেকে পণ্য খালাসের দীর্ঘসূত্রিতা কমানো এবং চট্টগ্রামে বিজিএমইএ এর অফিস স¤প্রসারণে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতারা। তারা বলেন, আইসিডি থেকে পণ্য খালাসে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগার কথা থাকলেও বর্তমানে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা সময় লাগছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষতি বন্ধে পণ্য খালাসের সময় কমানো জরুরি। তিনি বলেন, সরকার রেলের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ২০১৩ সালের মধ্যে রেলের অনেক উন্নয়ন হবে। যা দেশের যোগাযোগ খাতকে আরো শক্তিশালী করবে। রেলের উন্নয়ন হলে তা পরিবহন খাতে ব্যয় কমবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৪৯ ঘ.