ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাকারদের শিকার হয়ে শনিবার অন্তত আধঘণ্টা অকার্যকর থাকে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
সোমবার বিকেল সোয়া ৫টার দিকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়://িি.িসড়ঢ়ঃ.মড়া.নফ/) গিয়ে কালো প্রেক্ষাপটে লেখা দেখা যায় হ্যাকড বাই লাভ দ্য রিস্ক, অমল লন্ধে, এলএনএক্স রুট, সাইলেন্ট কিলার।
আক্রান্ত ওয়েবসাইটের ওপরে ভারতের পতাকাসদৃশ দুটি চোখের ছবির মাঝখানে লেখা দেখা যায়, উই হ্যাভ অন আই অন ইউ- ইনডিশেল ডট আইএন।
এছাড়া ‘ইনডিয়ান সাইবার আর্মি’ নামে হ্যাকারদের আরেকটি সংগঠনের নামও দেখা যায় ওয়েবসাইটে।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনো বিষয়টি দেখিনি। তাছাড়া শনিবার ছুটির দিন। কাল অফিস খুললে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এর আধা ঘণ্টার মাথায় স্বাভাবিক চেহারা ফিরে পায় সরকারি এ ওয়েবসাইট।
এর আগে আক্রান্ত ওয়েবসাইটে লেখা দেখা যায়- “এটা তোমাদের জন্য হুঁশিয়ারি। তোমাদের সিস্টেমে অনেক ত্র“টি আছে, নিরাপত্তাও ভালো নয়। তবে দুশ্চিন্তার কারণ নেই, তোমাদের ডেটাবেজ নিরাপদ আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৭৪০ ঘ.
bdnews24