২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন

মোবাইল ফোন অপারেটর এয়ারটেলসহ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানকে বিদেশি ব্যাংক থেকে ১৫ কোটি ২৮ লাখ ডলার ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর এয়ারটেলসহ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানকে বিদেশি ব্যাংক থেকে ১৫ কোটি ২৮ লাখ ডলার ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত যাচাই কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ১০ কোটি ডলার ঋণের একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এছাড়া অ্যাকরন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেডের ৩ কোটি ডলার, কনফিডেন্স সল্ট লিমিটেডের ৫৩ লাখ ডলার এবং নাটোর অ্যাগ্রো লিমিটেডের ১ কোটি ৫০ লাখ ডলার বিদেশি ঋণ অনুমোদন করেছে। তৈরি পোশাক খাতের কয়েকটি প্রতিষ্ঠান বাকি অর্থ ঋণ নিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সব ঋণের সুদের হার হবে লন্ডন আন্তব্যাংক ঋণ হারের (লাইবর) চেয়ে চার শতাংশ বেশি। গভর্নর আতিউর রহমান এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্থানীয় কোম্পানিগুলো বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে এ ধরনের ঋণ নিলে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে। লেনদেন ভারসাম্যেও (ব্যালান্স অপ পেমেন্ট) ইতিবাচক প্রভাব পড়বে। বিদেশি মুদ্রার রিজার্ভে চাপ কমবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০২০ ঘ.