২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখাতের টাকা ওখাত করে বরখাস্ত

আদায় হওয়া কর অন্য খাতে জমা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) এক কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদায় হওয়া কর অন্য খাতে জমা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) এক কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের নির্দেশে ভারপ্রাপ্ত কর কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর জমা দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি এবং মিথ্যা তথ্য দেওয়ায় জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” কর্পোরেশন কর্মকর্তারা জানান, গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কর বাবদ আদায় হওয়া ৩ লাখ ৮ হাজার টাকা সরকারি খাতের আদায়ে জমা না দিয়ে বেসরকারি খাতের আদায়ে জমা দেন জসিম। “ওই কর্মকর্তা বেসরকারি খাতে কর আদায়ে তার দক্ষতা ভালো প্রমাণ করার জন্য এই কাজ করেছে। অভিযোগ আসার পর তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকারও করেন,” বলেন দীপক চক্রবর্তী। পরবর্তী সময়ে তদন্তে জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। এর আগে গত ২ ফেব্র“য়ারি দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর আদায়কারীকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এমআই/২২০০ ঘ.