২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ লাইন: নারীদের হামলায় পুলিশসহ আহত ৬

কমলগঞ্জে জমির ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়ার প্রতিবাদে কয়েকজন নারীর হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক ও স্থানীয় ইউপি সদস্যসহ ৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

মৌলভীবাজার, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জে জমির ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়ার প্রতিবাদে কয়েকজন নারীর হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক ও স্থানীয় ইউপি সদস্যসহ ৬ জন আহত হয়েছে। পূর্ব জালালপুর গ্রামে সোমবার পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের উন্নয়ন কাজ চলার সময় এ ঘটনা ঘটে। হামলার পর সরকারী কাজে বাধাদানসহ হামলার অভিযোগে তিন নারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- হাজিরুন বেগম (৩০),পিয়ারুন বেগম (৩৫) ছায়ারুন বেগম (৫০)। আহতরা হলেন, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান ও ইউপি সদস্য জাহাঙ্গীর মুন্না রানা। অপর চার জনের নাম জানাতে অপারগতা জানান মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোবারক হোসেন। আহতদের দুজনকে কমলগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সাংবাদিকরা জানান। কমলগঞ্জ থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, দুপুর ৩টার দিকে তিনি ও কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী একদল পুলিশ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও তাদের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পূর্ব জালালপুর গ্রামে যান। গাড়ি থেকে নেমে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে ১০/১৫ জন নারী দা, খুন্তি ও লোহার রড নিয়ে অতর্কিত এ হামলা চালায়। গ্রামের কনা মিয়ার স্ত্রী ছায়ারুন বেগমের নেতৃত্বে এ হামলা হয়। হামলায় এক এসআই, স্থানীয় ইউপি সদস্য ও ঠিকাদারী প্রতিষ্ঠানের আরো চার জন আহত হন। বিদ্যুত বিভাগের এক লোককে বাঁচাতে যেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের হাত দায়ের কোপে কেটে যায়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক র্কাালয়ের উপ-মহাব্যবস্থাপক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, গ্রামে ‘এসটি সিঙ্গেল ফেজ’ লাইনে বিদ্যুৎ সরবরাহ ছিল। ওই এলাকায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহ থেকে ‘এসটি সিঙ্গেল ফেইজকে’ উন্নীত করে থ্রি ফেইজে নেওয়ার কাজ চলছিল। ৪/৫ দিন আগে গ্রামের ছায়ারুন বেগম ও তার পরিবারের সদস্যরা তাদের জমির উপর দিয়ে তার যাওয়ায় এ কাজে বাধা দেন। সরকারী কাজে বাঁধাদানসহ পুলিশের ওপর হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় বিদ্যুত বিভাগের পক্ষ থেকে সন্ধ্যায় মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইপি/পিডি/২৩৩৯ ঘ.