২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে দোতলা বাসের প্রথম চালান আসছে

ভারত থেকে মোট ২৯০টি দোতলা বাস আনছে বিআরটিসি, এর মধ্যে ১২টি আসছে এই মাসের ১২ তারিখে। জুলাইয়ের মধ্যে সবগুলো বাস পাওয়ার আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ ফেব্র“য়ারি ভারত থেকে দোতলা বাসের প্রথম চালানটি আসছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ২৯০টি দ্বিতল বাসের আদেশ দিয়েছি এবং আগামী ১২ ফেব্র“য়ারি প্রথম দফায় ১২টি বাস পাব।” ভারত সরকারের দেওয়া ১০০ কোটি ডলার ঋণ চুক্তির সহায়তায় এ বাস কেনা হচ্ছে। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় এ ঋণ সহায়তার ঘোষণা দেয় ভারত। বিআরটিসি চেয়ারম্যান জানান, প্রতিটি বাসের দাম পড়ছে ৬৫ থেকে ৭০ লাখ টাকা এবং এগুলো টেকসই হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান গ্যারান্টি দিয়েছে। অশোক লেল্যান্ডের এই বাসগুলো কিনতে মোট ২ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে বলে ধরা হচ্ছে। বিটিআরসি আশা করছে, জুলাই নাগাদ সব বাস পাওয়া যাবে। নতুন এই বাসগুলো কোথায় চালানো হবে জানতে চাইলে ইকবাল বলেন, “তা এখনো চূড়ান্ত হয়নি। তবে কিছু বাস আমরা বিভাগীয় সদরে পাঠানোর পরিকল্পনা করছি।” ২০১০ সালের অগাস্টে ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি সই করে ঢাকা ও নয়া দিল্লি। এ ঋণের আওতায় ২০টি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ। এ ঋণের জন্য বছরে ১ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে ভারতকে। অবশ্য পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধাসহ ২০ বছরে ঋণ পরিশোধ করতে পারবে বাংলাদেশ। তবে প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ৮৫ শতাংশ মানবসম্পদ ও যন্ত্রাংশ ভারত থেকে আমদানির শর্ত রয়েছে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২১৪৮ ঘ.