২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের অডিট রিপোর্ট চেয়েছে দুদক

গ্রামীণফোনের অডিট রিপোর্ট চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের অডিট রিপোর্ট চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। গ্রামীণফোনের কাছে পাওনা টাকার বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানের জন্যই অডিট রিপোর্ট চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির ব্যাপারে জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন এ চিঠি পাঠায়। চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, “আগামী ৭ ফেব্র“য়ারি ১১টার সময় দুদকের এক কর্মকর্তার কাছে অডিট রিপোর্টের মূল রেকর্ডপত্র/কাজগপত্র সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।” “এ কাগজপত্র যথাসময়ে আপনার দপ্তরে ফেরৎ দেওয়া হবে। রেকর্ডপত্র হস্তান্তরের সময় এর ছায়ালিপি আপনার দপ্তরে রাখা যেতে পারে।” অডিট রিপোর্টের ভিত্তিতে ২১ দিন সময় বেঁধে দিয়ে গ্রামীণফোনকে ৩ হাজার ৩৪ কোটি টাকা দিতে গত ৩ অক্টোবর চিঠি দেয় বিটিআরসি। এ বিষয়টি নিয়ে গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিটিআরসি’র নিরীক্ষার স্বচ্ছতায় সন্দেহ প্রকাশ করে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারধারী প্রতিষ্ঠান টেলিনর এশিয়ার প্রধান সিগভে ব্রেককে গত ১৬ অক্টোবর বলেছিলেন, ওই টাকা তারা পরিশোধ করতে চান না। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ালেও এখনো এর সুরাহা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৪৯ ঘ.