২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বুধবার

চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আবাসন মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আবাসন মেলা। চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে ওইদিন মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আবদুল মান্নান খান। সোমবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রিহ্যাব মেলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক জানান, ষষ্ঠবারের মতো আয়োজিত এ আবাসন মেলায় সর্বমোট ৮১টি স্টল থাকছে। মেলা উদ্বোধনের পর বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ৯ থেকে ১১ ফেব্র“য়ারি চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। প্রবেশ মূল্যের টাকা বিভিন্ন সামাজিক উন্নয়ন ও কল্যাণমূল কর্মকাণ্ডে ব্যবহারের জন্য বিভিন্ন সংগঠনকে অনুদান হিসাবে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রবিউল হক জানান, এর আগের মেলার প্রবেশ মূল্য থেকে অর্জিত টাকায় চট্টগ্রাম নগর পুলিশের ব্যবহারের জন্য একটি পিকআপ ভ্যান কেনা হয়েছে; যা উদ্বোধনী অনুষ্ঠানে হস্তান্তর করা হবে। এছাড়া রিহ্যাবের অর্থায়নে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খোলা হবে। বুধবার সকালে এর উদ্বোধন হবে। ১২ ফেব্র“য়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এম মনজুর আলম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রিহ্যাব সহসভাপতি সাইদ নজরুল বিদ্যুত, প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম আনিসুজ্জামান ভূঁইয়া, চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৭১১ ঘ.