২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিতে ব্যবসায় আগ্রহী জাপানি এক প্রতিষ্ঠান

চট্টগ্রামে কৃষি খাতে ব্যবসা স¤প্রসারণ করবে একটি জাপানি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কৃষি খাতে ব্যবসা স¤প্রসারণ করবে একটি জাপানি প্রতিষ্ঠান। শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে দেখা করে জাপানি ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্যরা এ কথা জানান। জাপানি প্রতিষ্ঠান সিসিকে সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠানটির প্রধান হিসাউকি মুতোহ বলেন, চট্টগ্রামের সম্ভাবনা বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান এগ্রো-প্রসেসিং প্ল্যান্ট তৈরি করে জাপানি প্রযুক্তি ও কাঁচামাল সরবরাহের মাধ্যমে ফল ও সবজি উৎপাদন করবে। উৎপাদিত পণ্য ফিলিপাইন ও জাপানে নেওয়া হবে উল্লেখ করে তিনি এ ব্যবসা স¤প্রসারণে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতা চান। এছাড়া মেডিক্যাল ট্রান্সক্রিপশন, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট এবং অটোমোবাইল খাতেও বাণিজ্য স¤প্রসারণের ইচ্ছা প্রকাশ করে জাপানি প্রতিনিধি দলটি। এ সময় চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সম্ভাবনার বিষয়টি তুলে ধরে তা জাপানের বাজারে সহজ প্রবেশের ক্ষেত্রে সুবিধার্থে ‘রুলস অব অরিজিন’ আরো শিথিলের ওপর গুরুত্ব দেন। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এমএ লতিফ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, সিসিকে সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেশন এর ডিজিএম মির্জা শহিদুল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯২২ ঘ.