২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা আর্থিক প্রতিবেদনের জন্য পুরস্কার দিল আইসিএবি

২০১১ সালের প্রকাশিত সেরা হিসাব ও আর্থিক প্রতিবেদন তৈরি করা ৩২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের প্রকাশিত সেরা হিসাব ও আর্থিক প্রতিবেদন তৈরি করা ৩২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের হাতে এই পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। আর্থিক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, নির্মাতা কোম্পানি, সেবা ও অন্যান্য খাতের কোম্পানিগুলোর জমা দেওয়া আর্থিক প্রতিবেদনগুলো থেকে সেরাগুলো বেছে নেওয়া হয়। প্রকাশিত হিসাব ও প্রতিবেদন পর্যালোচনা কমিটি বার্ষিক প্রতিবেদনগুলো মূল্যায়ন করে ১১টি শ্রেণীতে পুরস্কারের জন্য কোম্পানিগুলোকে মনোনীত করে। আইসিএবি ১২ বছর ধরে মানসম্পন্ন আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিয়ে আসছে। এ বছর সরকারি খাতে ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে রূপালী ব্যাংক এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে গ্রামীণফোর এ পুরস্কার পেয়েছে। বেসরকারি ব্যাংকিং খাতে ১২টি তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে সেরা আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক ও ইসলামী ব্যাংক। এ ছাড়া এই শ্রেণীতে আরো নয়টি ব্যাংক উৎকর্ষতার সনদ পেয়েছে। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ও ন্যাশনাল ব্যাংক। অ-ব্যাংকিং আর্থিক খাতে প্রথম পুরস্কার জিতেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া উৎকর্ষতার সনদ পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল ও উত্তরা ফাইন্যান্স। সেবা খাতে পুরস্কার জিতেছে ডেসকো। বিমা শ্রেণীতে রিলায়েন্স ইন্স্যুরেন্স প্রথম ও গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি দ্বিতীয় পুরস্কার পেয়েছে। উৎপাদন শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। আরএকে সিরামিকস ও সিঙ্গার বাংলাদেশ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। লিনডে বাংলাদেশ পেয়েছে উৎকর্ষতার সনদ। বেসরকারি সংস্থা শ্রেণীতে প্রথম পুরস্কার জিতেছে সানজিদা ফাউন্ডেশন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে ব্র্যাক ও উদ্দীপন। এছাড়া সুশাসনের জন্য সার্ক বার্ষিক পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এসইউ/২১৩৮ ঘ.