ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর এ বছরের বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি স্বর্ণপদক পেয়েছে।
গ্রাহকদের ধারাবাহিকভাবে মানসম্পন্ন সেবা দেয়ার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ৩৭তম বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সাউথ আফ্রিকা ও বাংলাদেশসহ বিশ্বের ৭৪ টিরও বেশি দেশ থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে অংশ নেয়।
বিবৃতিতে বলা হয়, “নেতৃত্বগুণের উৎকর্ষ ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় নিপুণ দক্ষতা, সেবার মানে শ্রেষ্ঠত্ব, ব্যবসায়ে ব্র্যান্ড হিসেবে মর্যাদার আসনে থাকা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন-স¤প্রসারণ ইত্যাদির ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়।”
মাস্টহেড পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম, পরিচালক জিয়াউদ্দিন আদিল, প্রধান পরিকল্পনা কর্মকর্তা তাসমিয়া আহমেদ এবং কমিউনিকেশন্স ম্যানেজার রাশেদুল মজিদ মামুন এ পুরস্কার গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/২১৫০ ঘ.
bdnews24