২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ-আমানত সুদের ব্যবধান ৫ শতাংশের বেশি নয়

ভোক্তা ও এসএমই ছাড়া অন্য যে কোনো খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের সুদের হার ও আমানতের সুদ হারের মধ্যে ব্যবধান (¯েপ্রড) কোনো অবস্থাতেই ৫ শতাংশের বেশি হতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোক্তা ও এসএমই ছাড়া অন্য যে কোনো খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের সুদের হার ও আমানতের সুদ হারের মধ্যে ব্যবধান (¯েপ্রড) কোনো অবস্থাতেই ৫ শতাংশের বেশি হতে পারবে না। রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদ হার কমানোর লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “আমাদের এখানে ব্যাংক ঋণের সুদের হার বেশি- ব্যবসায়ী শিল্পপতিরা বরাবরই অভিযোগ করে আসছে। তাদের আভিযোগ আমলে নিয়েই এ নির্দেশনা জারি করা হয়েছে।” ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান ৫ শতাংশে নেমে এলে ব্যাংক ঋণের সুরের হার এমনিতেই কমে আসবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ‘আমানত ও ঋণের সুদ হার যৌক্তিকীকরণ প্রসঙ্গে’- শীর্ষক সার্কুলারে বলা হয়, “স¤প্রতি (৪ জানুয়ারি) এক সার্কুলারের মাধ্যমে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ ও কৃষি ঋণ ছাড়া অন্যান্য খাতে ব্যাংক ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে। “কিন্তু বিভিন্ন খাতে ব্যাংক ঋণের সুদ হার নির্ধারণের স্বাধীনতাটি সব ক্ষেত্রে খুব সুবিবেচিত, যৌক্তিকভাবে ব্যবহার হচ্ছে না বলে ব্যবসায়ী মহল থেকে অভিযোগ শোনা যাচ্ছে।” “এ প্রেক্ষিতে উচ্চতর ঝুঁকিবাহী ভোক্তা ঋণ (ক্রেডিট কার্ড ঋণ সমেত) ও এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণের সুদ হার এবং আমানত সংগ্রহের গড়ভাড়িত সুদ হারের ব্যবধান বা ইন্টারমিডিয়েশন ¯েপ্রড নিুতর এক অংক (লোয়ার সিনগেল ডিজিট বা পাঁচ শতাংশ) পর্যায়ে সীমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।” অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। ব্যবসায়ী শিল্পপতিদের দাবির মুখে এর আগেও কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ঋণের সুদের হার কমানোর অংশ হিসেবে ঋণ ও আমানতের সুদ হারের মধ্যে পার্থক্য বা ব্যবধান ৫ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা জারি করেছিল। কিন্তু তাতে খুব বেশি ফল পাওয়া যায়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের অর্থনীতিকে গতিশীল করতে সুপারিশ করেত ‘বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)’ গঠন করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদ বিবিএফের প্রধান ছিলেন। ফোরাম বেশ কিছু সুপারিশ করেছিল। তার মধ্যে ¯েপ্রড ৫ শতাংশে নামিয়ে আনার বিষয়টি ছিল অন্যতম। এ সুপারিশ বাস্তবায়ন করতে ব্যাংকগুলোর প্রতি ‘মানসিক চাপ’ প্রয়োগ করতেও বলেছিল বিবিএফ। বর্তমান সরকার ক্ষতমায় আসার পর বিবিএফ বিলুপ্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৪৮ ঘ.