২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

চালক ও সহকারীর ছবির অভাবে ‘কার পাস’ ইস্যু না হওয়ায় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বেনাপোল (যশোর), জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালক ও সহকারীর ছবির অভাবে ‘কার পাস’ ইস্যু না হওয়ায় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচলে নতুন ‘কার পাস’ ব্যবস্থা উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। নতুন এই পাস দেখিয়েই সীমান্তপেরিয়ে পণ্য খালাস করতে পারবে চালক ও সহকারীরা। পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন ‘কার পাস’-এ চালক ও সহকারীর ছবি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনি চালক ও সহকারীরা ছবি দিতে অপারগতা প্রকাশ করায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছবির বদলে চালকদের লাইসেন্সের ফটোকপি দিতে চাইলেও কাস্টমস কর্তৃপক্ষ তা দিয়ে পাস ইস্যু করতে অপারগতার কথা জানিয়েছে। বেনাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জানান, তারা এই পদ্ধতির বিরোধী না। তবে চালক ও সহকারীরা ছবি না দেওয়ায় পণ্য পরিবহন হয়নি। এদিকে ছবি নিয়ে আপত্তি জানয়েছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। যশোর জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ শাহীন বলেন, তাদের কাছে ছবি নেই। অন্য কোথাও ছবি লাগে না। এখানে লাগবে কেনো? ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিয়ে পাস চালুর দাবি এই শ্রমিক নেতার। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমীর মামুন বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকমকে বলেন, রোববার ‘কার পাস’ ইস্যু না হওয়ায় বন্দরে কোনো কোনো আমদানি-রপ্তানি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪১ ঘ.