২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় মওদুদকে তলব

কর ফাঁকির একটি মামলায় বিএনপি নেতা মওদুদ আহমদকে তলব করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির একটি মামলায় বিএনপি নেতা মওদুদ আহমদকে তলব করেছে ঢাকার একটি আদালত। রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদকে আগামী ৭ ফেব্র“য়ারি আদালতে হাজির হতে হবে। এনবিআর এর উপ-কর কমিশন শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান সকালে মামলাটি দায়ের করেন। মামলায় আট জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় বলা হয়েছে, মওদুদ ১৯৯৬-’৯৭ এবং ১৯৯৯-২০০৬ করবর্ষে ২৭ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৭৮ টাকা আয়ের তথ্য গোপন করে ৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা কর ফাঁকি দিয়েছেন। সংশ্লিস্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আলম তালুকদার জানান, অন্তত চারটি ব্যাংকের বিভিন্ন শাখায় মওদুদ তার স্ত্রী ও ছেলের সঙ্গে যৌথ ব্যাংক হিসাবের বিপরীতে এ টাকা আয় করলেও তার কর ফাঁকি দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/আরএ/এমআই/১৬০০ ঘ.