২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ অক্টোবর থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

রাজধানীর ৩০টি নির্ধারিত স্থানে ৩ অক্টোবর থেকে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ৩০টি নির্ধারিত স্থানে ৩ অক্টোবর থেকে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসব স্থান থেকে ক্রেতারা ৬৩ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ১১৫ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৬০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। মালিবাগ বাজার, শান্তিনগর বাজার, শাহজাহানপুর, ফকিরাপুল বাজার, গুলিস্তান (টিসিবি ভবনের সামনে), এজিবি কলোনি বাজার, মুগদাপাড়া কাঁচা বাজার, সূত্রাপুর বাজার, মৌলভী বাজার, নয়াবাজার, শ্যামবাজার, পলাশীবাজার, ধুপখোলা বাজার, হাতিরপুল বাজার, নিউ মার্কেট, কাঁঠাল বাগান বাজার, বড় মগবাজার, রামপুরা বাজার, বাসাবো বাজার, বাড্ডা বাজার, উত্তরা বাজার, মহাখালী কাঁচা বাজার, কচুক্ষেত বাজার, রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কাজীপাড়া, মিরপুর-১ কাঁচা বাজার, মিরপুর-৬ কাঁচা বাজার ও আগারগাঁও বাজার সংলগ্ন স্থানে ডিলাররা ট্রাকে করে এসব পণ্য বিক্রি করবেন। প্রতি ট্রাকে প্রতিদিন ১৫০০ কেজি চিনি, ২০০ লিটার সয়াবিন তেল ও ১০০ কেজি মসুর ডাল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২০০০ ঘ.