২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ পাবে 'নদীতে খাঁচায় মৎস্য চাষ' কর্মসূচি

এখন থেকে 'নদীতে খাঁচায় মৎস্য চাষ' কর্মসূচিও ব্যাংক ঋণ পাবে। এতোদিন এ কর্মসূচিতে কোনো ধরনের ব্যাংক ঋণ দেওয়া হতো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে 'নদীতে খাঁচায় মৎস্য চাষ' কর্মসূচিও ব্যাংক ঋণ পাবে। এতোদিন এ কর্মসূচিতে কোনো ধরনের ব্যাংক ঋণ দেওয়া হতো না। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবদুস সোবহান তালুকদার স্বাক্ষরিত '২০১১-১২ অর্থবছরের কৃষি/পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে "নদীতে খাঁচায় মৎস্য চাষ" অন্তর্ভূক্তি'- শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, চলতি ২০১১-১২ অর্থবছরের কৃষি/পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচীর আওতায় মৎস্য সম্পদ খাতের উপখাত হিসেবে এ কর্মসূচিতে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। এক্ষেত্রে স্থানীয় মৎস্য চাষী, মৎস্য বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ঋণের পরিমাণ, বিতরণকাল, মেয়াদ, পরিশোধসূচি ও জামানত কী হবে- সে বিষয়ে ব্যাংকগুলো সিদ্ধান্ত নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮৪১ ঘ.