২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও পাঁচ কোম্পানির শেয়ার ১০ টাকা করার ঘোষণা

অভিহিত মূল্য বদলানোর ঘোষণা দিল ডেসকো, ন্যাশনাল হাউজিং, আইপিডিসি ও ইসলামী ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অভিহিত মূল্য বদলানোর ঘোষণা দিল ডেসকো, ন্যাশনাল হাউজিং, আইপিডিসি ও ইসলামী ব্যাংক। কোম্পানিগুলো তাদের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করবে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানিয়েছে। এর আগে অভিহিত মূল্য বদলানোর ঘোষণা দেয় কনটিনেন্টাল ইন্সুরেন্স, অ্যাপেক্স অ্যাডেলচি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল), এইচআর টেক্সটাইল ও লাফার্জ সুরমা সিমেন্ট । ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি। এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে। গত বছর সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার কাজ শুরু হয়। কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি পুঁজিবাজারে ধ্বসের পর এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এরপর গত ২৩ আগস্ট সব শেয়ারের অভিহিত মূল্য ডিসেম্বরের ১ তারিখে ১০ টাকা করার ঘোষণা দেয় এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৩২৮ ঘ.