২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তুরষ্ক

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক। বাংলাদেশে বিনিয়োগ করতে দেশটির বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক। বাংলাদেশে বিনিয়োগ করতে দেশটির বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে। বাংলাদেশ সফররত তুরস্কের সাবেক বাণিজ্য মন্ত্রী কুরসাদ তুজমান বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রালয়ের কার্যালয়ে আইন মন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে এ কথা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এম. ভাকুর এর্কুলসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের বিনিয়োগকারীরা ইতোমধ্যে বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো বন্ধুপ্রতীম দু'দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করবে। এছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তুরস্কের আগ্রহকে স্বাগত জানিয়ে আইন মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য অনুকূল পরিবেশ তৈরী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮১৯ ঘ.