ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশসহ ১০টি দেশে টেলিনরের ভয়েস ও আইপি নেটওয়ার্ক সুবিধা উন্নয়ন, স¤প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজ করবে।
মঙ্গলবার হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঁচ বছরের জন্য টেলিনর গ্লোবাল সার্ভিসেসের (টিজিএস) সঙ্গে সমন্বিত একক নেটওর্য়াক, আইপি কোর সল্যুশন্স ও রক্ষণাবেক্ষণ সেবা দেওয়ার বিষয়ে স¤প্রতি নরওয়ের অসলোতে দু'পক্ষের সমঝোতা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নরওয়ে, সিঙ্গাপুর, হংকং, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, পাকিস্তান, থাইল্যান্ড, বাংলাদেশ ও মালেশিয়ায় টেলিনরের নেটওয়ার্ক এ সেবার অর্ন্তভুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/০২৩২ ঘ.
bdnews24