২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির উদ্যোগে শিশুদের বাঁকা পায়ের চিকিৎসা

কিশোরগঞ্জে শিশুদের জন্মগত বাঁকা পায়ের চিকিৎসার উদ্যোগ নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে শিশুদের জন্মগত বাঁকা পায়ের চিকিৎসার উদ্যোগ নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আগামী বৃহস্পতি ও শুক্রবার 'ইম্প্যাক্ট জীবন তরী' ভাসমান হাসপাতালে এই চিকিৎসা সেবা দেওয়া হবে। এই দু'দিন সকাল ৯টা থেকে বিনামুল্যে চিকিৎসা সেবা পাবেন আগতরা। মঙ্গলবার রবির এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 'প্রতিবন্ধিতা করব জয়, এই হোক প্রত্যয়' স্লোগানের মাধ্যমে রবি এ চিকিৎসা সেবা কার্যক্রম গত মার্চ মাসে শুরু করে। এ উদ্যোগের অংশ হিসাবে ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে আসা একদল চিকিৎসক বরিশাল, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে ১৭১ জন শিশুকে চিকিৎসা সেবা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার শিশু জন্মগত বাঁকা পা নিয়ে জন্ম নেয়। জন্মের পর দ্রুততম সময়ে চিকিৎসা করা হলে এ রোগ সারিয়ে তোলা সম্ভব বলে চিকিৎসকরা বলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৮২৩ ঘ.