২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবিএইচ ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ) ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ) ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, গত জুনে সমাপ্ত বছরের জন্য শেয়ারধারীদের ১০০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। তাদের রেকর্ড ডেট ২৯ সেপ্টেম্বর। আর বীমা খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ২০১০ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে। ২৯ সেপ্টেম্বর এ কোম্পানিরও রেকর্ড ডেট। লভ্যাংশ ঘোষণা করায় রোববার এ দুটি শেয়ারের মূল্য বৃদ্ধি বা কমার ক্ষেত্রে কোন সীমা (সার্কিট ব্রেকার) থাকছে না। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিবিএইচর শেয়ারের মূল্য আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২৫৬৮ টাকায় অবস্থান করছিল। আর ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দাম ৩ দশমিক ৯৬ শতাংশ কমে ৩০১ টাকা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১২৫৯ ঘ.