২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে উত্থানের পরদিনই পতন

সূচকে ১৩৪ পয়েন্ট যোগ হওয়ার পরদিনই তা ৯৪ পয়েন্ট হারিয়েছে ঢাকার পুঁজিবাজার। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ হয়েছে এই দিনেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূচকে ১৩৪ পয়েন্ট যোগ হওয়ার পরদিনই তা ৯৪ পয়েন্ট হারিয়েছে ঢাকার পুঁজিবাজার। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ হয়েছে এই দিনেও। অব্যাহত দরপতনের প্রতিবাদে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে 'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'র বিক্ষোভের মধ্যে মঙ্গলবার সূচক বাড়ে ১৩৪ পয়েন্ট। বুধবার সকাল থেকে ডিএসইতে সূচকের ওঠানামা চলে। দুপুর থেকে শুরু হয় সূচক পতন। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৯৬০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩২ পয়েন্ট কম। গত ২৮ জুনের পর সোমবার সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নামে। মঙ্গলবার তা উঠলেও বুধবার আবার ৬ হাজার কোঠার নিচে নেমে গেলো। বুধবার ৩৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিলো ৩৫৯ কোটি টাকা। লেনদেন হওয়া মাত্র ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৫টির, ৭টির দাম অপরিবর্তিত ছিলো। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকেই এক দল ক্ষুদ্র বিনিয়োগকারী ডিএসইর সামনে অবস্থান নেয়। বাজার ফেরাতে সরকারি পদক্ষেপ চেয়ে মানববন্ধনও করে তারা। ব্যাপক দরপতনের পর ৩টার দিকে তারা রাস্তায় মিছিল বের করে। এতে ডিএসইর সামনের সড়কে গাড়ি চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। টানা দরপতনের পর সোমবার 'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ' লেনদেন বন্ধ রেখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। তারা অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫২২ ঘ.