২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাব ফিরলো ঢাকার পুঁজিবাজারে

টানা দরপতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থান কর্মসূচির মধ্যেই ঢাকার পুঁজিবাজার চাঙাভাবে ফিরেছে। লেনদেনের পরিমাণ সামান্য বাড়লেও সূচক বেড়েছে ১৩৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দরপতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থান কর্মসূচির মধ্যেই ঢাকার পুঁজিবাজার চাঙাভাবে ফিরেছে। লেনদেনের পরিমাণ সামান্য বাড়লেও সূচক বেড়েছে ১৩৪ পয়েন্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় 'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'র ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে অবস্থান নেয়। লেনদেনের সময় শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে ছিলো তারা। বাইরে বিক্ষোভের মধ্যেও সচল ছিলো ডিএসইর কার্যক্রম। চলেছে লেনদেনও। দিন শেষে সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ৬০৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ২৮ জুনের পর সোমবার প্রথম ডিএসই সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমেছিলো। এক দিন পরই তা আবার ৬ হাজারে কোঠায় উঠলো। ঈদের ছুটির পর এ নিয়ে দ্বিতীয়বার সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলো ডিএসইতে। সারাদিনে ৩৫৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার লেনদেনের পরিমাণ ছিলো ৩১৪ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬টির, ১টির দাম অপরিবর্তিত ছিলো। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীন ১ স্কীম, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক লি, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস্, ইউসিবিএল ও মবিল যমুনা লুব্রিকেন্টস্ লি। দর বৃদ্ধির শীর্ষে ১০টি কো¤পানি হলো- গ্রামীণ ১, এআইবিএল ১ম ইসলামি মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এসিআই ফরমুলেশন, গ্রামীণ স্কীম ২, বীচ হ্যাচারী, সিএমসি কামাল, সিনোবাংলা, কেয়া কসমেটিকস্ ও ঢাকা ডাইং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- সাভার রিফ্রেক্টরীজ, ৩য় আইসিবি, রিলায়েন্স ১, বার্জার পেইন্ট, সাউথইস্ট ব্যাংক লি. ১ম মিউচুয়াল ফান্ড, মুন্নু জুটেক্স, আইএলএফএস লি, আইসিবি এএমসিএল ২য় ও রেইনউইক যজ্ঞেশ্বর। সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ৫৯ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই। গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমে ১৮ পয়েন্ট। ওই দিন ২৪১ কোটি টাকা লেনদেন হয়েছিলো, যা সাত মাসে সর্বনিু। এদিকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লেনদেনের পুরোটা সময় ডিএসইর সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়। বাজার পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী ও গভর্নর ব্যর্থ দাবি করে তাদের অপসারণও চেয়েছে তারা। বিক্ষোভকারীদের বাধার কারণে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিল আর কে মিশন রোড থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। মঙ্গলবারের কর্মসূচি শেষ হওয়ার আগে 'বিনিয়োগকারী ঐক্য পরিষদ'র সভাপতি মিজানুর রশীদ খান সাংবাদিকদের বলেন, "বাজারের উন্নতি ঘটাতে সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রেখে আমাদের অবস্থান কর্মসূচি চলবে।" টানা দরপতনের কারণে লেনদেন বয়কটের ঘোষণা দিয়েছিলো 'বিনিয়োগকারী ঐক্য পরিষদ'। লেনদেন না চালাতে ব্রোকারেস হাউসগুলোর প্রতিও আহ্বান জানিয়েছিলো তারা। তবে ব্রোকারেস হাউসগুলোতে বিনিয়োগকারীর উপস্থিতি কম থাকলেও লেনদেন চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৫৫ ঘ.