ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান রোববার জানিয়েছেন, বাজারের বিভিন্ন বিষয় নিয়ে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে এসইসি বৈঠক করবে।
তিনি বলেন, "বর্তমান পরিস্থিতির কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে তাদের সাথে আলোচনা করা হবে।"
এসইসি মুখপাত্র জানান, মঙ্গলবার মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, বুধবার সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলো ও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই বাজার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করা হবে।
পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত থাকায় রোববার বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এর আগে বৃহস্পতিবার (গত ০৮ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেন হয় ২৪১ কোটি টাকা যা গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বনিু।
বাজারের অব্যাহত দরপতনের প্রেক্ষিতে রোববার ৩০টি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক করে ডিএসই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩০৯ ঘ.
bdnews24