২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ রপ্তানি, দুইমাসে আয় ৫৫ কোটি টাকা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুই মাসে ভারতে প্রায় এক হাজার পাঁচশ' মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

বেনাপোল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুই মাসে ভারতে প্রায় এক হাজার পাঁচশ' মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে। এ থেকে সরকার ৫৫ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছেন যশোরের শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী নিজামুল ইসলাম। কাজী নিজামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১-২০১২ অর্থ বছরের জুলাই ও অগাস্ট মাসে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৪৯৪ দশমিক ৩২৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। এ থেকে ৫৪ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। তিনি বলেন, সাধারণত দেখা যায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বেশি হয়ে থাকে। নভেম্বর থেকে রপ্তানি কমতে থাকে। কারণ এ সময়ে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও নদীর মোহনায় কম ইলিশ ধরা পড়ে। ভারতের ইলিশ আমদানিকারক অতুল চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের দক্ষিণ ও উত্তরবঙ্গে প্রতিদিন ৫০ থেকে ৭০ মেট্রিক টন ইলিশের চাহিদা রয়েছে। পদ্মা ও মেঘনা নদী থেকে ধরা ৬শ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের চাহিদা ভারতে সবচেয়ে বেশি। তিনি জানান, বাংলাদেশ থেকে ৬-৮ ডলার কেজি মুল্যে ক্রয় করা ইলিশ মাছ ভারতের বাজারে বিক্রয় হচ্ছে ২৫০ থেকে ৩৫০ রুপিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.