ঢাকা, সেপ্টেম্বর ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিন দরপতনের পর সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও।
বুধবার দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও শেষ দিকে এসে তা বাড়তে শুরু করে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬০৯৫ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ২৯ পয়েন্ট বেশি।
সারাদিনে ৩০৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৬টির, ১৩টির দাম অপরিবর্তিত ছিলো।
ঈদের ছুটির পর তিন দিন দরপতন চলে ঢাকার পুঁজিবাজারে। মঙ্গলবার সাধারণ সূচক ৭৬ পয়েন্ট কমে। সেদিন লেনদেনের পরিমাণ ছিলো ৩৬৬ কোটি ৩১ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২৩ ঘ.
bdnews24