২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনেও দরপতন পুঁজিবাজারে

ঈদের ছুটির পর লেনদেনের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক কমেছে ৫১ পয়েন্ট। সেই সঙ্গে পড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:07 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর লেনদেনের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক কমেছে ৫১ পয়েন্ট। সেই সঙ্গে পড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সকাল ১১টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচক কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬১৪১ দশমিক ৭৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৫১ দশমিক ২৮ পয়েন্ট কম। ঈদের ছুটির পর প্রথম দিন সূচক ১৮ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই। সেদিন ৩০৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। সোমবার মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮৮ লাখ টাকা। হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২০৭টির এবং বাকি ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৫৪৭ ঘ.