২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে হিলি স্থলবন্দরে ৪ দিন ছুটি

ঈদুল ফিতরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে মঙ্গলবার থেকে চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এতে দু'দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

দিনাজপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদুল ফিতরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে মঙ্গলবার থেকে চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এতে দু'দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাহিলি কাস্টমস্্ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ এই সিন্ধান্ত নিয়েছে। বন্দরের কার্যক্রম আবার শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। তবে দু'দেশের মধ্যে যাত্রী পারপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে। হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নূরুল ফেরদৌস জানিয়েছেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টের যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। ঈদের দিনেও তা স্বাভাবিক থাকবে বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.