২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের এডি শাখা ৩০ অগাস্ট খোলা

ঈদের ছুটি থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরের বৈদেশিক বাণিজ্য লেনদেনকারী (এডি) শাখাগুলো ৩০ আগস্ট মঙ্গলবার খোলা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরের বৈদেশিক বাণিজ্য লেনদেনকারী (এডি) শাখাগুলো ৩০ আগস্ট মঙ্গলবার খোলা থাকবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয়েছে, আগামী ৩০ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। উক্ত ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় বৈদেশিক বাণিজ্য লেনদেনে বিঘœ সৃষ্টি হতে পারে। এ কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরের বৈদেশিক বাণিজ্য লেনদেনকারী (এডি) শাখাগুলো ৩০ আগস্ট খোলা থাকবে। বৈদেশিক বাণিজ্য লেনদেনের সুবধার্থে এ শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই সার্কুলারে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৭১৫ ঘ.