২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা পুঁজিবাজার

কয়েকদিন দরপতনের পর বুধবার চাঙাভাব ফিরেছে ঢাকার পুঁজিবাজারে। সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে প্রাণ দ্বিগুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন দরপতনের পর বুধবার চাঙাভাব ফিরেছে ঢাকার পুঁজিবাজারে। সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে প্রাণ দ্বিগুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১৩১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৮৫ পয়েন্ট বেশি। আগের দিন ১১ পয়েন্ট সূচক হারিয়েছিলো ডিএসই। সারা দিনে ৫৪৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ২৮৫ কোটি টাকা। লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৫টির, ৫টির দাম অপরিবর্তিত ছিলো। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৫৫ ঘ.