ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর দরের উঠানামার পর সূচক আরো ১১ পয়েন্ট হারিয়েছে ঢাকার পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সকাল থেকেই সূচকের ওঠানামা চলে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬০৪৫ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১১ পয়েন্ট কম। লেনদেনের আগের দিন রোববার ৬০ পয়েন্ট সূচক হারিয়েছিলো ডিএসই।
সারাদিনে ২৮৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৩০৩ কোটি টাকা।
লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৪টির, ১১টির দাম অপরিবর্তিত ছিলো।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৪০ ঘ.
bdnews24