২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের ২৫০০ কোটি টাকা পরিচালন মুনাফা

২০১০-১১ অর্থবছরে আড়াই হাজার কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগের অর্থবছরের (২০০৯-১০) দ্বিগুণেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০-১১ অর্থবছরে আড়াই হাজার কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগের অর্থবছরের (২০০৯-১০) দ্বিগুণেরও বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "এই মুনাফার মধ্যে এক হাজার ৬৬৪ কোটি টাকা সরকারের কোষাগারে দেওয়া হবে।" এদিন বাংলাদেশ ব্যাংকের ২০১০-১১ অর্থবছরের হিসাব স্থিতিপত্রও (বাৎসরিক হিসাব) অনুমোদন (স্বাক্ষর) করেন গভর্নর। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এক হাজার ২০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিলো। এর মধ্যে সরকারের কোষাগারে দিয়েছিলো ৬২০ কোটি টাকা। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২০১১ ঘ.