ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শুরুতেই সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রথম দেড় ঘণ্টায় সাধারণ সূচক পড়েছে ৪০ পয়েন্ট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঘরে ৬১১৮ পয়েন্ট নিয়ে লেনদেন শুরুর পর ১২টা ৫ মিনিটে তা কমে ৬ হাজার
৭৭ পয়েন্ট হয়।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯১টির, ৯টির দাম অপরিবর্তিত ছিলো।
কয়েক দিনের টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক উঠলেও ঢাকার পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ ছিলো মাত্র ৩৩৭ কোটি টাকা। ওইদিন লেনদেন শেষে সাধারণ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৬১১৮ পয়েন্ট হয়।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০০১৫ ঘ.
bdnews24