২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনে খরা পুঁজিবাজারে

কয়েক দিনের টানা দরপতনের পর সপ্তাহের শেষ দিনে দর উঠলেও ঢাকার পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ ছিলো ৩৩৭ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 05:15 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিনের টানা দরপতনের পর সপ্তাহের শেষ দিনে দর উঠলেও ঢাকার পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ ছিলো ৩৩৭ কোটি টাকা। গত কয়েকদিন ধরে টানা দরপতন চলছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার বিক্ষোভও করে বিনিয়োগকারীরা। ডিএসইতে গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪৩৫ কোটি টাকা। বৃহস্পতিবার তা আরো কমে ৩৩৭ কোটি টাকায় দাঁড়ায়। দিনে শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১১৮ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৭৪ পয়েন্ট বেশি। বুধবার সূচক ৬৮ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই। লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০টির, ২টির দাম অপরিবর্তিত ছিলো। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪০০ ঘ.