ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামত না হওয়ার পেছনে অর্থ মন্ত্রণালয়ের কোনো দায় নেই দাবি করে মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের বাজেটের আওতায় রাজস্ব বাজেট থেকে ইতোমধ্যে ৬৯০ কোটি টাকা যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ছাড় করা হয়েছে।
দেশের সড়কগুলোর করুণ দশা নিয়ে রোববার মন্ত্রিসভার বৈঠকে বাহাসে জড়িয়ে পড়েন যোগাযোগ ও অর্থমন্ত্রী। আবুল হোসেন সংস্কার কাজ না করার কারণ হিসেবে বরাদ্দের অপ্রতুলতার কথা তুললে তা নাকচ করে মুহিত বলেন, তদারকির অভাবই এর কারণ।
বুধবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, "এ (যোগাযোগ) খাতের প্রকল্পগুলোতে বরাদ্দ দেয় পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় নয়। এ কারণেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।"
যোগাযোগমন্ত্রী 'না বুঝে' মন্ত্রিসভায় বক্তব্য দিয়েছেন বলেও মঙ্গলবার মন্তব্য করেছিলেন মুহিত।
সড়কের অবস্থা খারাপ হওয়ায় স
bdnews24