ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চামড়া শিল্প প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, ২৯ সেপ্টেম্বর বেইলী রোডের অফিসার্স ক্লাবে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৪ অগাস্ট।
সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৩ টাকা ৫৫ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৬০১ টাকা ও শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৪৪ টাকা ৮০ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/১৫৩১
bdnews24