ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক কমেছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।
এদিন বৃহস্পতিবারের তুলনায় সূচক কমেছে ১২ পয়েন্ট। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক ১৩ পয়েন্ট বেড়ে পরের ঘণ্টায় তা ২৮ পয়েন্ট কমে।
রোববার দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬১৭২ পয়েন্ট যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় ৪০ পয়েন্ট।
এদিন লেনদেন হওয়া দুশ ৫১ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে ৬০টির। কমেছে একশ ৮৪টি শেয়ারের দাম। অপরিবর্তিত ছিলো সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয় মোট চারশ ৩৯ কোটি টাকার শেয়ার।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৪০৩ ঘ.
bdnews24