দিহান মারছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় ৮ শতাংশ। এই পরিস্থিতিকে 'উদ্বেগজনক' উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, টাকার মান কমতে থাকায় মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি বিদেশি মুদ্রার রিজার্ভও চাপের মুখে পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের 'বিদেশি মুদ্রা বিনিময় হারের গতিবিধি' পর্যালোচনা থেকে দেখা যায়, গত বছরের ৩১ জুলাই প্রতি ডলারের বিনিময় হার ছিল ৬৯ টাকা ৪১ পয়সা। চলতি বছরের ৯ অগাস্ট (মঙ্গলবার) তা ৫ টাকা ৪৯ পয়সা বেড়ে ৭৪ টাকা ৯০ পয়সায় উঠেছে। এই হিসাবে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৭ দশমিক ৯০ শতাংশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় মেটাতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দেখা দিয়েছে।"
"এ কারণে একদিকে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভও চাপের মুখে রয়েছে," যোগ করেন আজিজুল ইসলাম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০১০-১১) গড় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। আর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জুন মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১৭ শতাংশ।
গত অর্থবছরে রেমিটেন্স প্রবাহে ৬ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও এই হার আগের অর্থবছরের তুলনায় কমেছে। ২০০৯-১০ অর্থবছরে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছিল ১৩ দশমিক ৪০ শতাংশ। আর ২০০৮-০৯ অর্থবছরে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ২২ দশমিক ৪২ শতাংশ।
যুক্তরাষ্ট্রে সা
bdnews24