চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে চট্টগ্রামে নায্যমূল্যে তিনটি নিত্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
রোববার সকালে নগরীর আগ্রাবাদে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।
চেম্বারের এই কেন্দ্রে প্রতিকেজি চিনি ৫৮ টাকা, চাল ২৪ টাকা এবং দুই লিটারের সয়াবিন তেল ২৩০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে মেট্রোপলিটন চেম্বার থেকে জানানো হয়েছে।
কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মাহবুব চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর চৌধুরী, এম এ মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৫৭ ঘ.
bdnews24