২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্যাসের জন্য ১০ বছরে ১৪ হাজার কোটি টাকা বাড়তি খরচ'

বহুজাতিক কোম্পানিগুলোকে দায়িত্ব দেওয়ায় গত ১০ বছরে গ্যাস উত্তোলনে সরকারকে ১৪ হাজার কোটি টাকা বাড়তি খরচ করতে হয়েছে বলে দাবি করেছেন তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুজাতিক কোম্পানিগুলোকে দায়িত্ব দেওয়ায় গত ১০ বছরে গ্যাস উত্তোলনে সরকারকে ১৪ হাজার কোটি টাকা বাড়তি খরচ করতে হয়েছে বলে দাবি করেছেন তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার বিকালে পুরান ঢাকার জুরাইনে এক সেমিনারে তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস কিনতে বাংলাদেশ গত এক দশকে ১৬ হাজার কোটি টাকা খরচ করেছে। অথচ এই পরিমাণ গ্যাস দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলন করলে মাত্র ২ হাজার কোটি টাকা খরচ হতো। সামাজিক সংগঠন আহবান 'বাংলাদেশের তেল-গ্যাস, অতীত-বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স ও পেট্রোবাংলাকে গ্যাস উত্তোলনের কাজে লাগালে এই বাড়তি ১৪ হাজার কোটি টাকা শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে খরচ করা যেতো উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, "আর তা হলে বিদেশি কোম্পানির ভর্তুকির খরচ মেটাতে গিয়ে গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অসহনীয় হয়ে উঠতো না।" দেশের তেল ও গ্যাসক্ষেত্রগুলোর দায়িত্ব বহুজাতিক কোম্পানিগুলোকে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সরকার স