২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জ ইপিজেডে সিনহা গ্র"পের কারখানা বন্ধ

মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সিনহা গ্র"পের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সিনহা গ্র"পের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা হয়েছে। সুপ্রীম নিটওয়্যার নামের রপ্তানিমুখি পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। মঙ্গলবার সকালে কারখানা ও ইপিজেডে প্রবেশের মূল ফটকের সামনে মালিক পক্ষ বন্ধের এ নোটিশ টাঙিয়ে দেয়। প্রতিষ্ঠানটির শ্রমিক রাকিব, হান্নান, কাশেমসহ অন্যরা জানান, কারখানার উৎপাদনের মজুরি বৃদ্ধির জন্য গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল শ্রমিকেরা। কিন্তু মালিক পক্ষের লোকজন মজুরি বৃদ্ধি করতে রাজি না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা বলেন, সোমবার দুপুরের পর থেকে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে মজুরি বৃদ্ধির দাবি জানালে তাৎক্ষণিকভাবে মালিক পক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। মঙ্গলবার সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশের সময় মূল ফটক তালাবদ্ধ এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। মঙ্গলবার ভোর থেকেই কারখানা ও এইপিজেডের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ কারখানায় প্রায় সাতশ শ্রমিক কাজ করে। এইপিজেডের মহা-ব্যবস্থাপক মো. মেহেবুব আলী সাংবাদিকদের জানান, পোশাকের উৎপাদন মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিক পক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩১ ঘ.