চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসে কর আরোপের প্রতিবাদে ক্রেতারা অংশ না নেওয়ায় চট্টগ্রামে দ্বিতীয় সপ্তাহের মতো অনুষ্ঠিত হয়নি চায়ের সাপ্তাহিক নিলাম।
পূর্ব বাংলা টি ব্রোকারের পরিচালক আরিফুর রহমান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা নিলামের জন্য প্রস্তুত থাকলেও ক্রেতারা অংশ না নেওয়ায় তা অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার প্রায় ১৬ লাখ কেজি চায়ের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
চা ক্রেতারা নিলামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং পরবর্তীতে আরও ২ শতাংশ বিক্রয় কর দিয়ে থাকে। স
bdnews24