২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ ও স্টাইলক্রাফট লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ ও স্টাইলক্রাফট লভ্যাংশ ঘোষণা করেছে। জ্বালানি খাতের প্রতিষ্ঠান মবিল যমুনা ২০১০ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। অপরদিকে বস্ত্র খাতের স্টাইলক্রাফট ২০১১ সালের মার্চে শেষ হওয়া বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১০ সাল শেষে ১০ টাকা অভিহিত মূল্যের মবিল যমুনার শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা। অপরদিকে, ১০০ টাকা অভিহিত মূল্যের স্টাইলক্রাফটের ইপিএস দাঁড়িয়েছে ২৬৯ টাকা ৮০ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ২ হাজার ৪৩০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২৩৩৩ ঘ.