২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বিদ্যুৎ নিশ্চিত করতে চট্টগ্রাম চেম্বারের অনুরোধ

রমজানে চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছে চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছে চট্টগ্রাম চেম্বার। রোববার দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রি'র সভাপতি মোারশেদ মুরাদ ইব্রাহিম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তাটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হকের কাছে পাঠানো হয়। চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, ফ্যাক্স বার্তায় চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষে সেহেরী, ইফতার ও তারাবীর নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে চট্টগ্রামে চাহিদার তুলনায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এ অঞ্চলে গ্যাস সরবরাহের অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো মাত্রায় উৎপাদনে যেতে পারছে না। ব্যাহত হচ্ছে ওয়াসার পানি সরবরাহ কার্যক্রমও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯১০ ঘ.