২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সংগঠন আইনের খসড়া প্রকাশ

আয়-ব্যয়ের হিসাব দেওয়া ও লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক করে 'বাণিজ্য সংগঠন আইন-২০১১' এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 07:13 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়-ব্যয়ের হিসাব দেওয়া ও লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক করে 'বাণিজ্য সংগঠন আইন-২০১১' এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mincom.gov.bd এর Latest news and comments সেকশনে এই খসড়া প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সব বাণিজ্য সংগঠনকে ৬ বছর পরপর লাইসেন্স নবায়ন করতে হবে। তবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। খসড়া অনুযায়ী, সব বাণিজ্য সংগঠনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি থাকতে হবে এবং এই কমিটির মেয়াদ হবে তিন বছর। সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী সরকারকে দেওয়ার বিষয়েও বাধ্যবাধকতা আরোপের কথা বলা হয়েছে এই খসড়া আইনে। এ বিষয়ে কোনো মতামত বা বক্তব্য থাকলে তা সাত দিনের মধ্যে পরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, কক্ষ নং-১২৩, ভবন নং-৩ (২য় তলা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে লিখিতভাবে অথবা dto@mincom.gov.bd ঠিকানায় ইমেইল করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/০১০৯ ঘ.