ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর অস্থির থাকার পর দরপতন দিয়েই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার শুরুতে ১৫ মিনিট সূচকের ওঠানামা হয়, এরপরই পড়তে থাকে সূচক। দুপুর ১টায় সাধারণ সূচক ৫৫ পয়েন্ট কমে ৬৫৮৬ পয়েন্টে দাঁড়ায়। তবে এ কিছু সময় পরই সূচক বাড়তে থাকে।
দুপুর ২টা ৩০ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৬৫৪ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১২ পয়েন্ট বেশি।
তবে দিনের লেনদেন শেষে সূচক দাঁড়িয়েছে ৬৬২৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৪ পয়েন্ট কম।
সারাদিনে ১ হাজার ৭২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৬৮০ কোটি টাকা।
লেনদেন হওয়া ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫৯টির, ১৪টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24