২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি বিদেশি বিনিয়োগ ৩০ শতাংশ বেড়েছে

এক বছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ৩০ শতাংশ বেড়েছে, এর এক-তৃতীয়াংশ এসেছে টেলিকম খাতে। বিনিয়োগ বাড়লেও এ অর্থ লগ্নি নতুন শিল্পে হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ৩০ শতাংশ বেড়েছে, এর এক-তৃতীয়াংশ এসেছে টেলিকম খাতে। বিনিয়োগ বাড়লেও এ অর্থ লগ্নি নতুন শিল্পে হচ্ছে না। মঙ্গলবার বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সম্মেলন এ তথ্য তুলে ধরে বিনিয়োগ বোর্ড। ২০১০ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৯১ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। বিদেশি বিনিয়োগের ৩৬ কোটি ডলার এসেছে টেলিকম খাতে আর উৎপাদন খাতে এসেছে ২৩ কোটি ৮০ লাখ ডলার। উৎপাদন খাতের অধীনে বস্ত্র ও পোশাক শিল্পে বিনিয়োগ হয়েছে ১৪ কোটি ৫০ লাখ ডলার। অপরদিকে চামড়া শিল্পে এ বিনিয়োগের পরিমাণ ৪ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বৃহৎ বাজার থাকায় এফডিআই ৫০০ থেকে ৬০০ কোটি ডলার হওয়া উচিত ছিলো বলে মনে করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ। প্রতিবেদনে দেখা যায়, বিদেশি বিনিয়োগকারীদের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার চেয়ে পুরনো প্রতিষ্ঠানে অর্থ লগ্নিতেই বেশি আগ্রহ। এতে দেশের অর্থনীতি স