২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে ডিএসইতে

বছরের রেকর্ড লেনদেনের পরদিন চাঙাভাব দিয়ে শুরু করলেও তা ধরে রাখতে পারেনি ঢাকার পুঁজিবাজার। সূচক কমেছে, লেনদেন আগের দিনের চেয়ে কমলেও তা ১ হাজার ৮০০ কোটি টাকার বেশি ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের রেকর্ড লেনদেনের পরদিন চাঙাভাব দিয়ে শুরু করলেও তা ধরে রাখতে পারেনি ঢাকার পুঁজিবাজার। সূচক কমেছে, লেনদেন আগের দিনের চেয়ে কমলেও তা ১ হাজার ৮০০ কোটি টাকার বেশি ছিলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সকালে সূচক কিছুটা পড়ে গেলেও সাড়ে ১১টার পর থেকে তা বাড়তে থাকে। দুপুর ১২টা ১৬ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৭৪৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩৬ পয়েন্ট বেশি। তবে পৌনে ২টা থেকে সূচক পড়তে থাকে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬৬৯৬ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৪ পয়েন্ট কম। সারাদিনে ১ হাজার ৮৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার মোট লেনদেন হয়েছিলো প্রায় ১ হাজার ৯৫৮ কোটি টাকার শেয়ার, যা এ বছরের সর্বোচ্চ। লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির, ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। জনতা ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত ডিএসই জানিয়েছে, অনিবার্য কারণে জনতা ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামী মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এ সভা হওয়ার কথা ছিলো। এজিএমের পরিবর্তিত সময় পরে জানানো হবে বলে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩৪ ঘ.